1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথবাহিনী একত্রে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে থাকবেন…..জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুমিল্লা  কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি ‎কুমিল্লা জামায়াতে ‘মামুন-মাহবুব গ্রুপ’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অধ্যাপক মামুনের কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা ও উদ্বোধন ; কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি কুমিল্লায় ‘চলো পাল্টাই’ শীর্ষক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শেরপুর একাদশ ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ের কোরপাই এলাকায় বাজেবাহেরচরের ২ডা/কা/ত আটক; পালিয়েছে বাকিরা! কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে সংঘর্ষে জড়িত এবি পার্টি নেতা,গোলাম সামদানী কে দল থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার।।

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।বুধবার রাতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। এ সময়ে তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সময়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।দলের নীতি অবস্থান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করে। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা পক্ষাবলম্বন করা দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর অভ্যন্তরীণ বিষয়ে এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর সম্পৃক্ততার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু বিষয়টি অবগত হয়েছেন। জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে সৃষ্ট জটিলতায় এবি পার্টি কুমিল্লা মহানগর ও জেলা কোনোভাবেই সম্পৃক্ত নয়। ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ এমনটি করে থাকলে এবি পার্টি তার দায়ভার বহন করবে না। মহানগর ও জেলা শাখার সব নেতাকর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।’অন্যদিকে, সাময়িক অব্যাহতির বিষয়ে জানতে চাইলে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাকে ফোন করেছেন। আমি বলেছি, ১৫ দিনের মধ্যে জবাব দেব। আমি জামায়াতের কার্যালয়ে শেষ মুহূর্তে গিয়েছিলাম। কারা গাড়ি ভাঙচুর করেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।’গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর