
স্টাফ রিপোর্টার।।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনারুল হক, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসানসহ জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের করণীয় নিয়ে আলোচনা হয়।