1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দেবীদ্বার’র এমপি বলেন পদত্যাগ হলো বর্তমান সরকারের শর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি কুমিল্লা দেবীদ্বারে ১ মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি সৌদি আরব নিরাপত্তা বাহিনী অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হচ্ছে! একটা কথা ভালোভাবে বললেও স্ত্রী রেগে যান কেন? দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির নেপথ্যে কী? নিউইয়র্কের ঐতিহাসিক প্লাজা হোটেল চার বছর বন্ধের পরিকল্পনা: ইউনিয়নভুক্ত কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পাঁচ দিনেই হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন “রেল লাইনের দৈর্ঘ্য নয়, মানগত গভীরতা বেশি প্রয়োজন” -অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা দেবীদ্বার বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কুুমিল্লা দেবীদ্বারে”বিশ্বযোগ” নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে : হাসনাত আব্দুল্লাহ এমপি

এবিএম আতিকুর রহমান বাশার;দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন পরিবার ও সমাজে তার সিদ্ধান্তের মূল্যায়ন হয়। বিশ্বযোগ প্রকল্পের মাধ্যমে নারীরা উদ্যোক্তা ও স্বাবলম্বী হবে।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলা নারী শক্তির আয়োজনে, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে। বাঙ্গুরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘বিশ্বযোগ’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।এসময় তিনি আরও বলেন, ‘বিশ্বযোগ’ শুধুমাত্র কিছু নারীকে কাজ শেখানোর মাধ্যম নয়, আপনাদের মাধ্যমে এটি একটি সমাজ এবং একটি জাতিকে বদলে দেবার হাতিয়ার যেন হয়ে উঠে। নারীদের হাতের কাজের এই দক্ষতা যখন তাদের অর্থনৈতিক মুক্তি এনে দিবে, তখনি হবে এ কার্যক্রমের আসল সার্থকতা।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের গ্রামের মা-খালা ও বোনেরা তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজের পেশাদার প্রশিক্ষণ ( সেলাই, বুটিক, কুটির শিল্প, হস্ত শিল্প, জুয়েলারি) গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলার পাশাপাশি নিজেকে একজন দক্ষ উদ্যক্তা তৈরি করে বাজারের সাথে সংযোগ স্থাপন করতে পারবে।এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আহমেদ শুভ, দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল আমিন, প্রশিক্ষক সালমা ইসলাম, নারী শক্তির ফৌজিয়া প্রিতি, সাবিহা নূর প্রমুখ।প্রশিক্ষণকালে দেবীদ্বারের নারীদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র হাসনাত আব্দুল্লাহ উপস্থিত সবার মাঝে তুলে ধরেন এবং বিশ্বযোগ’র মাধ্যমে তৈরিকৃত এসব জিনিসপত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।এসময় প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের মাঝে ‘বিশ্বযোগ’ থেকে সনদ প্রদান ও প্রশিক্ষকদের শুভেচ্ছা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর