1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
*কুমিল্লার ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর মূলহোতা ৪ জন গ্রেফতার* - কুমিল্লার খবর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
*কুমিল্লার ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর মূলহোতা ৪ জন গ্রেফতার* কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে থানা পুলিশ ও ডিবির সমন্বিত অভিযানে আটক ৪১৫ পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান; বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল ‎অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

*কুমিল্লার ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর মূলহোতা ৪ জন গ্রেফতার*

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

*কুমিল্লার ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর মূলহোতা ৪ জন গ্রেফতার*

প্রেস বিজ্ঞপ্তি।।

বর্তমান সময়ে উঠতি বয়সী কিশোরা মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাই, এলাকায় আধিপত্য বিস্তার, মোটরসাইকেল মহড়া থেকে শুরু করে খুনের মতো নৃশংস ঘটনায় জড়িয়ে পড়ছে। কুমিল্লা জেলাতেও সাম্প্রতিক সময়ে এদের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ অস্বস্তিতে পড়েছিল।
এরই পরিপ্রেক্ষিতে, জেলার পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় গত ১০ দিন ধরে পুরো কুমিল্লা জেলা জুড়ে পুলিশ ও ডিবি’র চিরুনি অভিযান চলছে। এই সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত সন্দেহজনক ২০০০-এর অধিক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে প্রকৃত অপরাধী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকা বাকিদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে পুনর্বাসনের স্বার্থে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশের এই কঠোর অবস্থানের কারণে জেলার শীর্ষ কিশোর গ্যাং লিডাররা আত্মগোপনে চলে যায়। তবে এর মাঝেও কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপতৎপরতা নির্মূলে জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলমান বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশাল সাফল্য অর্জন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলা এবং কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে কুমিল্লার সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর দুটি কিশোর গ্যাং—‘টিম RAW’ এবং ‘Crime Setup’-এর মূল নেতৃত্বদানকারী ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার এজাহারনামীয় কুখ্যাত আসামিরা রয়েছে।গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:১. কুখ্যাত গ্যাং RAW’ এর মূল চালিকাশক্তি:
• ইমরান হোসেন রতন (১৯): পিতা- মৃত আবুল কাশেম। তার বিরুদ্ধে খুনসহ ৯টি গুরুতর মামলা রয়েছে।
• সাইফুল ইসলাম (২০): পিতা- আক্তার হোসেন মোল্লা। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে।২. ভয়ঙ্কর গ্যাং ‘Crime Setup’ এর শীর্ষ নেতা:• মোঃ সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪): পিতা- আব্দুল করিম। তার বিরুদ্ধে পূর্বের ১টি মামলা রয়েছে। • রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪): পিতা- নাসির উদ্দিন। তার বিরুদ্ধেও ১টি অপরাধমূলক মামলা রয়েছে।কুমিল্লা জেলা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী এবং কিশোরদের অপরাধের পথে ধাবিতকারী কোনো গ্যাং বা গডফাদারকে ছাড় দেওয়া হবে না। এই সাঁড়াশি অভিযান জেলা থেকে কিশোর গ্যাং কালচার সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সন্তানদের খোঁজখবর রাখতে এবং তারা কার সাথে মিশছে সে বিষয়ে সচেতন হতে জেলা পুলিশের পক্ষ থেকে সকল সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর

Try this — usdt dice for rolling the dice