1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান; - কুমিল্লার খবর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান; বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল ‎অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান;

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে
অ্যাডভোকেট আতিকুর রহমান;

শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তৌহিদ হোসেন সরকার,রাজনৈতিক প্রতিবেদক।। 

শ্রমিকদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য এ প্রতিপাদ্য বিষয়কের সামনে রেখে গতকাল ২ অক্টোবর শুক্রবার পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন , অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান, জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রব,জেলা উপদেষ্টা জহিরুল হক, আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও শ্রমিকদের মৌলিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রমিকরা আজও ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সব খাতে নিয়মিত মজুরি পুনর্নির্ধারণের ব্যবস্থা করতে হবে।

নবম পে-স্কেল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এর আদলে দেশের সব সেক্টরের মজুরি কমিশন ও মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি ঘোষণা করা উচিত। মজুরি পুনর্নির্ধারণে দীর্ঘসূত্রতা বন্ধ করে একটি স্থায়ী ও কার্যকর কাঠামো গড়ে তুলতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আতিকুর রহমান বলেন,তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে শ্রমিকরা নীরব বসে থাকবে না। প্রয়োজন হলে তারা আবার রাজপথে নামবে।
তিনি বলেন, কৃষকরা মাঠে সার পাচ্ছে না, অথচ দায়িত্বশীল ব্যক্তিরা সংকট নেই বলে দাবি করছেন। সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি করলে এবং সিন্ডিকেট করে জনগণকে জিম্মি করলে তা মেনে নেওয়া হবে না। জনগণের ট্যাক্সের অর্থে রাষ্ট্র পরিচালিত হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার দায় জনগণের ওপর চাপিয়ে দেয় ।
গার্মেন্টস শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। চাকরি হারানো অনেক শ্রমিক ন্যায্য পাওনা ও সার্ভিস বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন। বছরের পর বছর আইনি প্রক্রিয়ায় ঘুরেও অনেকে প্রতিকার পাচ্ছেন না। অবিলম্বে অন্যায় ছাঁটাই ও শ্রমিকদের কালো তালিকাভুক্তির প্রথা বন্ধ করতে হবে।
তিনি বলেন, নতুন চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি বিদ্যমান চাকরি রক্ষায় সরকারকে গুরুত্ব দিতে হবে। গত কয়েক মাসে কতজন নতুন চাকরি পেয়েছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কত শ্রমিক চাকরি হারিয়েছেন। কর্মক্ষেত্রে শ্রমিকরা যেন জুলুম ও বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।শ্রমিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হলেও তাদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। তাই শ্রমিক-মালিক উভয়ের জবাবদিহি নিশ্চিত করে মানবিক ও বৈষম্যহীন শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দীর্ঘ শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা দেখিয়েছে, শুধু আইন প্রণয়ন করলেই শ্রমিকের সব অধিকার নিশ্চিত হয় না। প্রয়োজন ন্যায়ভিত্তিক ও মানবিক শ্রমব্যবস্থা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং মালিক-শ্রমিক উভয়েই থাকবে জবাবদিহির আওতায় ।একইদিনে…..বরগুনায় ফেডারেশনের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির নূরে হেরা দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক অধ্যাপক হারুন অর-রশিদ খান এবং বরগুনা জেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।এর আগে ঝালকাঠি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়,জেলা সভাপতিমাওলানা মেরাজুল ইসলাম, এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, এডভোকেট হাফিজুর রহমান,সহকারী অঞ্চল পরিচালক মশিউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর

Try this — usdt dice for rolling the dice