
বি এম মহিউদ্দিন মন্টি।।
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত টানা কয়েক ঘণ্টার অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং সরাসরি অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং ডিবি পুলিশের সদস্যরা একযোগে এ অভিযানে অংশ নেন। কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার ১৮টি থানায় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩৭৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের আড্ডা, উৎপাত কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানকে কেন্দ্র করে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত নয়—এমন কোনো ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও অভিযান চলাকালে কঠোর নজরদারি করা হচ্ছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তিদের ব্যাপারে যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশ জানায়, কিশোর অপরাধ নিয়ন্ত্রণা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধপ্রবণ এলাকায় পুলিশের নজরদারি জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Try this — usdt dice for rolling the dice