
নিজস্ব প্রতিবেদক।।
কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৪১৫ জনকে আটক করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশ সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়।পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।অভিযানে আটক ৪১৫ জনের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদেরও কিশোরদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
Try this — usdt dice for rolling the dice