1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। - কুমিল্লার খবর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে কুমিল্লা লাকসাম প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি দুলাল সম্পাদক নাসির আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত শরীফুল ইসলাম উপজেলার হরশপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন।আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সহ- পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মো. তারিফুল ইসলামের ভাই ফয়জুল্লাহ হাফেজ শরীফুল ইসলামকে মোটরসাইকেলে করে বিজয়পুর বাজারে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। তার অনুরোধে সরল বিশ্বাসে শরীফুল তাকে সঙ্গে নিয়ে বিজয়পুর বাজারে যান।পরিবারের অভিযোগ, বাজারে পৌঁছানোর পর আগে থেকেই সেখানে প্রায়১৫ থেকে ২০জন যুবক অবস্থান করছিলেন। তারা শরীফুল ইসলামের মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে আরিফুল ইসলাম, মোস্তফাসহ আরও প্রায় ১৫জন মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।স্বজনদের দাবি, হামলায় শরীফুল ইসলামের হাত-পায়ে গুরুতর আঘাত লাগে এবং তার হাড় ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বলে যাদের নাম উঠে এসেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সহ- পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মো. তারিফুল ইসলাম ও তার দুই ভাই আরিফুল ইসলাম ও ফয়জুল্লাহ । স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে যোগসাজশ করে শরীফুল ইসলামকে বিজয়পুর বাজারে ডেকে নিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করেছে পরিবার।তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আহতের স্বজনরা।আহতের পরিবারের সদস্যরা বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে পারিবারিক সম্পর্ককে তারা দায়ী করতে চান না। তবে রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কেউ যদি আইনের আওতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, সেটি মেনে নেওয়া হবে না।তাদের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। পাশাপাশি হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে তাদের রাজনৈতিক পরিচয় বা পারিবারিক সম্পর্ক বিবেচনা না করে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।আহতের স্বজনদের আরও দাবি, হাফেজ শরীফুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।এ ঘটনায় এলাকায়ও আলোচনা তৈরি হয়েছে। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহতের স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর

Try this — usdt dice for rolling the dice