
স্টাফ রিপোর্টার।।
আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়া মহোদয়ের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।
অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলার অপরাধ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইশতিয়াক হাসান আমিন ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ; মোঃ লুৎফর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার; জিয়াউর রহমান ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব কামরুজ্জামান ,অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল)সহ সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জবৃন্দ।কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।