
প্রেস বিজ্ঞপ্তি।।
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মমতাময়ী মা আমেনা বেগম (১০৩) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এক শোকবার্তায় সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।