1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লায় আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত।  কুমিল্লা রাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিবকে দোকান মালিক সমিতির শুভেচ্ছা কুমিল্লা ফটোগ্রাফি ভিডিও গ্রাফার কমিটির নবনির্বাচিত ২০২৬ ইং  স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ কুমিল্লায় সাংবাদিকদের তথ্য দিতে চাননা প্রশাসনের কর্তাব্যক্তিরা গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী সরকারি ব্যবস্থাপনার হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার টাকা রিফান্ড কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির

কুমিল্লায় নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় স্যানিটারি ন্যাপকিন বিক্রয় ও বাজারজাতকরণ বিষয়ে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার হোটেল এলিট প্যালেসে এ প্রশিক্ষণের আয়োজন করে WSUP।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (পানি ও বিদ্যুৎ শাখা) মো. ইউসুফ, একান্ত সচিব (প্রশাসক) আসিফ বিল্লাহ্, WSUP-এর ওয়াস ইঞ্জিনিয়ার জিকরুল হক এবং ট্রেনিং অফিসার কেয়া অধিকারী।

প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয়, বাজারজাতকরণ, ক্রেতার সঙ্গে যোগাযোগ ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর ব্যক্তিগত পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর