1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭ তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

বিরোধী দলীয় উপনেতা ডা. তাহেরের কক্ষে উইপোকা! সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধী দলীয় উপনেতা ডা. তাহেরের কক্ষে উইপোকা! সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সার্কিট হাউসের একটি কক্ষে আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকা পাওয়ার ঘটনায় সার্কিট হাউসের সব কক্ষের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।অফিস আদেশে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির আগমন উপলক্ষে কুমিল্লা সার্কিট হাউসের সম্প্রসারিত নতুন ভবনের দ্বিতীয় তলার ‘রাধাচূড়া’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়।ওই কক্ষে অবস্থানকালে এমপি আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকার উপস্থিতি দেখতে পান। পরে তিনি রাতে সার্কিট হাউসে অবস্থান না করে সেখান থেকে চলে যান। এ ঘটনায় জেলা প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ সরেজমিনে পরিদর্শন করে আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশনায় প্রতিটি কক্ষের ফ্যান, লাইট, জানালা-দরজা, পর্দা, আলমারি, টেবিল, চেয়ার, খাট, ম্যাট্রেসসহ অন্যান্য সামগ্রী পরিষ্কার করার কথা বলা হয়েছে।এ ছাড়া কোন কর্মচারী, কোন তারিখ ও সময়ে কোন কক্ষ পরিষ্কার করেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা এবং কোনো সমস্যা পাওয়া গেলে তা লিখিতভাবে নাজিরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।সার্কিট হাউস নাজিরকে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর