1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় সাংবাদিকদের তথ্য দিতে চাননা প্রশাসনের কর্তাব্যক্তিরা - কুমিল্লার খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ কুমিল্লায় সাংবাদিকদের তথ্য দিতে চাননা প্রশাসনের কর্তাব্যক্তিরা গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী সরকারি ব্যবস্থাপনার হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার টাকা রিফান্ড কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষাসহ অভিযানে ১ম পুরস্কার পেলেন পুলিশ সুপার কুমিল্লা এমপির কক্ষে কম্বলের মধ্যে উইপোকা, সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ Wat vinden spelers interessant aan Instasino Casino? বিরোধী দলীয় উপনেতা ডা. তাহেরের কক্ষে উইপোকা! সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ Bahis dünyasının yıldızı Youwin giriş kullanıcılarını bekliyor

কুমিল্লায় সাংবাদিকদের তথ্য দিতে চাননা প্রশাসনের কর্তাব্যক্তিরা

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় সাংবাদিকদের তথ্য দিতে চাননা প্রশাসনের কর্তাব্যক্তিরা

নিজস্ব প্রতিনিধি,কুমিল্লা।।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাক্ষাৎ না করা, অপেক্ষায় বসিয়ে রাখা, ফোন না ধরা এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য চাইলে অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) কাছে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতারা। সম্প্রতি বিভিন্ন বিষয়ে বক্তব্য নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন কয়েকজন সাংবাদিক। কুমিল্লায় শব্দ দূষণের প্রতিকার সম্পর্কে জেলা প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে এ বিষয়ে জানতে গত( ৯ আগষ্ট) জেলা প্রশাসক রোজী আক্তারকে একাধিকবার ফোন করেন ঢাকা মেইল এর কুমিল্লা জেলা প্রতিনিধি সাকলাইন যোবায়ের। তিনি ফোন না রিসিভ করলে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এর বক্তব্য নিতে হয়। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে যান দৈনিক আমার দেশ-এর কুমিল্লা প্রতিনিধি এম হাসান। ভিজিটিং কার্ড দেওয়ার কিছুক্ষণ পর সহকারী কমিশনার রাফিদ খান এসে জানান, জেলা প্রশাসক তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি কথা বলার জন্য দ্বিতীয়বার চেষ্টা করার অনুরোধ জানানো হলেও তিনি তা কর্ণপাত করেননি। আমার দেশ প্রতিনিধি জানান, গত ১৬ বছরে কুমিল্লায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ১ হাজার ২০০ মামলা হয়েছে। এসব মামলার প্রত্যাহার ও নিষ্পত্তির বিষয়টি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে দেখভাল করা হচ্ছে এবং জেলা প্রশাসক ওই কমিটির সভাপতি। এ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানতে চাওয়া হলেও তাকে পাওয়া যায়নি ।নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান ডিবিসির কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিন। ভিজিটিং কার্ড পাঠানোর পর তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়।প্রায় ১০ মিনিট পর সরকারি কমিশনার রাফিদ খান জানান, এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য। নাসির উদ্দিন জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার আগ্রহ প্রকাশ করে জানান, বিষয়টি যেহেতু নারীসংক্রান্ত, তাই জেলা প্রশাসকের বক্তব্য থাকলে প্রতিবেদনটি আরও সমৃদ্ধ হবে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম জেলা প্রশাসকের কক্ষে গিয়ে ফিরে এসে দুঃখ প্রকাশ করেন বলে জানান নাসির উদ্দিন। শেষ পর্যন্ত তাকে এডিসির বক্তব্য নিয়েই প্রতিবেদন করতে হয় বলে জানান তিনি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাদকের ব্যাপারে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ পংকজ) বড়ুয়াকে তার সরকারি মোবাইল নম্বরের সিমে ও হোয়াটসঅ্যাপে ১৫ বারের অধিক কল দিলে তিনি তা রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে পরিচয় দিয়ে ক্ষুদে বার্তা দিলেও তার কোন জবাব দেননি।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেইল ও নয়া শতাব্দীর কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়ের জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওসি শামসুল আলম শাহ্ এর কাছে গত ৩ মাসে জেলা ডিবি পুলিশের মাদকের অভিযানের তথ্য জানতে চাইলে তিনি শুক্রবারে জানান এ ব্যাপারে আমাদের ক্রাইম বিভাগের সাথে যোগাযোগ করুন।যখন তাকে জানালাম তাহলে আমি নিউজে উল্লেখ করবো জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি ডিবির ক্রাইম বিভাগের সাথে যোগাযোগ করতে বলেন,এটি উল্লেখ করবো। তখন তিনি বলেন আপনি এটি উল্লেখ করবেন কেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগরে ইলিশ মাছবাহী পিকআপে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় চালক ও মাছ ব্যবসায়ীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে পিকআপসহ প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইলিশ মাছ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এব্যপারে জানতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলকে ১১ বার কল দেন সময় টিভি ও কালবেলার প্রতিনিধি জহিরুল হক বাবু। এময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফোন রিসিভ না করায় তিনি ক্ষোভে জানান আর কতবার কল দিলে তিনি কল রিসিভ করতেন আমার জানা নেই।কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন,” সম্প্রতি যোগদান করা জেলা প্রশাসক সংবাদ সংক্রান্ত বিষয়ে বক্তব্য দিতে চান না। এই বিষয়টি বেশ কয়েকজন বললো। এই বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তাহলে জেলা প্রশাসনের সাথে কুমিল্লা কর্মরত সাংবাদিকদের দূরত্ব বৃদ্ধি পাবে। যা হবে খুবই দুঃখজনক বিষয়। আমি আশা করবো, জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবেন, বক্তব্য দিবেন। দায়িত্বশীল পদে থেকে তারা সাংবাদিকদের এড়িয়ে চলতে পারেন না”।কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক বলেন, “উনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। আমাদের জানার বিষয়টা ওনার কাছ থেকেই। উনাদের কাছে গণমাধ্যমকর্মীরা বক্তব্য চাইবেন। তারা যদি না দেন, তাহলে গণমাধ্যম যাবে কার কাছে? আমি আশা করব জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের দ্বায়িত্বশীল ব্যক্তিগণ গণমাধ্যমে সাথে তাদের দুরত্ব যেন না বাড়ে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর