1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনের কারাদণ্ড - কুমিল্লার খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনের কারাদণ্ড Slot jackpot performans panelini çalıştır 1King giriş güncel Canlı bahis ve slot heyecanı tek yerde birleşti Bahiscom güncel sitesinde রবীন্দ্র— নজরুল আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন জিয়া স্মৃতি বইমেলায় মোহাম্মদ মাসুদ-এর বই কিনলেন ডা. জুবাইদা রহমান! দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি——মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লা বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ উদবাতুল বারী আবু: ছাত্র রাজনীতি থেকে কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বে

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করা হয়। আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে বিজ্ঞ আদালত ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।আদালতের রায়ে ১ জনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ১ জনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ২ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা, ১০ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা এবং ২ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।কোতয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ সংঘটনের পর দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয়েছে। পুলিশের এ ধরনের কার্যক্রমে বিভিন্ন মহলের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।সচেতন মহলের মতে, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান এবং অপরাধের সঙ্গে সঙ্গে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে দ্রুত সাজা প্রদানের কার্যক্রম মাদকবিরোধী অভিযানে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর