1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার - কুমিল্লার খবর
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া স্মৃতি বইমেলায় মোহাম্মদ মাসুদ-এর বই কিনলেন ডা. জুবাইদা রহমান! দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি——মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লা বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলাদ উদবাতুল বারী আবু: ছাত্র রাজনীতি থেকে কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বে নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজন কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজা,  ইয়াবাসহ ৩৭ জন গ্রেফতার। কুমিল্লা হাইস্কুলে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লায় ২৮৪ শতক জমি ক্রোক;অতঃপর দুই গাড়ি জব্দ!! কালিগঞ্জ বাংলাদেশ ইসলামী আন্দোলনের মসলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন

কুমিল্লা বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

কুমিল্লা বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে।আলহাজ্ব সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর