1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজা,  ইয়াবাসহ ৩৭ জন গ্রেফতার। - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজন কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজা,  ইয়াবাসহ ৩৭ জন গ্রেফতার। কুমিল্লা হাইস্কুলে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লায় ২৮৪ শতক জমি ক্রোক;অতঃপর দুই গাড়ি জব্দ!! কালিগঞ্জ বাংলাদেশ ইসলামী আন্দোলনের মসলিসে শুরা অধিবেশন ও কমিটি গঠন কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা;অতঃপর আসামির যাবজ্জীবন! ‎৫ সেপ্টেম্বরের লং মার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি রক্ষায় আহ্বায়ক কমিটি গঠন দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র মতবিনিময় ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজা,  ইয়াবাসহ ৩৭ জন গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে  গাঁজা,  ইয়াবাসহ ৩৭ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক।। 

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের তত্ত্বাবধানে গত ০২ /০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলা পুলিশের সকল থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৯ টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
পরিচালিত এসব অভিযানে ১২৪ কেজি গাঁজা, ৩১০ পিস ইয়াবা, , উদ্ধারসহ সর্বমোট ৩৭ জন গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর