1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭ তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত….এমপি ও কুসিক প্রশাসক’র

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত….এমপি ও কুসিক প্রশাসক’র

নিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং তীব্র যানজট নিরসনে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খালের ওপর অবস্থিত মসজিদটিকে স্থানান্তর করে মুক্তিযুদ্ধ ভবনের সামনে আরও সুবিধাজনক স্থানে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনিরুল হক চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মসজিদ স্থানান্তরের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে টমছম ব্রিজ এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে।দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর