1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ফিরতি রথযাত্রায় আগত ভক্তদের মাঝে শরবত, পানি ও আপেল বিতরণ করলেন উন্নয়ন কমিটির আবু - কুমিল্লার খবর
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিরতি রথযাত্রায় আগত ভক্তদের মাঝে শরবত, পানি ও আপেল বিতরণ করলেন উন্নয়ন কমিটির আবু বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল 582596151784769364 582596151784769364 কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল TL)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু

ফিরতি রথযাত্রায় আগত ভক্তদের মাঝে শরবত, পানি ও আপেল বিতরণ করলেন উন্নয়ন কমিটির আবু

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
Oplus_131072

ফিরতি রথযাত্রায় আগত ভক্তদের মাঝে শরবত, পানি ও আপেল বিতরণ করলেন উন্নয়ন কমিটির আবু

‎নিজস্ব প্রতিবেদক।। 
‎ফিরতি রথযাত্রা উপলক্ষে কুমিল্লা নগরীতে আগত ভক্তদের সেবায় মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ভক্তদের মাঝে পানীয় শরবত, বিশুদ্ধ পানির বোতল ও আপেল বিতরণ করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, কুমিল্লা মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি এবং মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব উদবাতুল বারী আবু।বৃহস্পতিবার কুমিল্লা নগরীতে অনুষ্ঠিত ফিরতি রথযাত্রায় বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ভক্তের উপস্থিতিতে এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। প্রচণ্ড গরম ও দীর্ঘ সময়ের যাত্রায় অংশ নেওয়া ভক্তদের তৃষ্ণা নিবারণ এবং তাদের প্রতি মানবিক সহায়তার অংশ হিসেবে শরবত, বিশুদ্ধ পানির বোতল ও আপেল বিতরণ করা হয়।এ সময় উদবাতুল বারী আবু ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং মানবসেবার চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সেই লক্ষ্য থেকেই এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎ভক্তরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, ধর্মীয় অনুষ্ঠানে আগত মানুষের জন্য এমন মানবিক আয়োজন প্রশংসনীয় এবং এটি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা নগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নগরী উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর