1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার দাউদকান্দিতে ৭০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ;অতঃপর মাদক কারবারি আটক। - কুমিল্লার খবর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Slot severler için freespin fırsatları Bahiscom giriş kullanıcılarını bekliyor Slot severler için freespin fırsatları Bahiscom giriş kullanıcılarını bekliyor এসএসসি পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে বদলে গেল ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল ; ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কুমিল্লা জেলায় আগস্ট ২০২৬ মাসে শ্রেষ্ঠ সার্কেল দাউদকান্দি সার্কেল ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখেন; বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য পিয়াস সহ তার সহযোগির। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে দুই দিন-ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।  ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে বৈঠক

কুমিল্লার দাউদকান্দিতে ৭০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ;অতঃপর মাদক কারবারি আটক।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
Oplus_131072

কুমিল্লার দাউদকান্দিতে ৭০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ;অতঃপর মাদক কারবারি আটক।

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার দাউদকান্দিতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।এ ঘটনায় রুবেল (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।আটক রুবেল ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকার আইয়ুব মিয়ার ছেলে।পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকাগামী একটি নীল রঙের টয়োটা প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্রাইভিং সিটের নিচে ও পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভিন্ন ভিন্ন প্যাকেটে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় ঢাকা মেট্রো-গ-৩১-৭৫১৮ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করে, দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ইয়াবাসহ রুবেলকে গ্রেপ্তার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর