1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! - কুমিল্লার খবর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ কুমিল্লায় সাংবাদিকদের তথ্য দিতে চাননা প্রশাসনের কর্তাব্যক্তিরা গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী সরকারি ব্যবস্থাপনার হাজীদের সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার টাকা রিফান্ড কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষাসহ অভিযানে ১ম পুরস্কার পেলেন পুলিশ সুপার কুমিল্লা এমপির কক্ষে কম্বলের মধ্যে উইপোকা, সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ Wat vinden spelers interessant aan Instasino Casino? বিরোধী দলীয় উপনেতা ডা. তাহেরের কক্ষে উইপোকা! সার্কিট হাউসের সব কক্ষ পরিষ্কারের নির্দেশ Bahis dünyasının yıldızı Youwin giriş kullanıcılarını bekliyor

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
Oplus_131072

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন!

মানবপাচারকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রবাস ফিরত আসা রেমিটেন্স যোদ্ধাদের মানববন্ধন…..অতঃপর 

সালথা(ফরিদপুর) প্রতিনিধি বাংলাদেশ।। 

ফরিদপুরের সালথায় ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, লিবিয়ায় নিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে অভিযুক্ত মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বড় বাহিরদিয়া গ্রামের মতি মোল্লার দুই ছেলে হেমায়েত মোল্লা (৩৮) ও সাজ্জাদ মোল্লা (৩২) ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে স্থানীয় অন্তত ৮ থেকে ১০ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন। কিন্তু কাউকেই ইতালিতে পাঠানো হয়নি বলে দাবি করেন তারা।বক্তাদের অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন ধাপে অর্থ আদায়ের পর ভুক্তভোগীদের প্রথমে লিবিয়ায় পাঠায়। সেখানে একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের কাছে তাদের জিম্মি করে মুক্তিপণের নামে পরিবারের কাছ থেকে আরও বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়। এ সময় ভুক্তভোগীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। স্বজনদের দাবি, এখনও কয়েকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।বক্তারা আরও অভিযোগ করেন, সাজ্জাদ মোল্লা দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থান করে একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ইতালিতে পাঠানোর নামে লোক সংগ্রহ করতেন। আর দেশে অবস্থান করে তার বড় ভাই হেমায়েত মোল্লা সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন। দুই ভাইয়ের যোগসাজশে বড় বাহিরদিয়া এলাকার বহু পরিবার সর্বস্ব হারিয়েছে বলে অভিযোগ করেন তারা।এছাড়া অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে ভুক্তভোগী ও তাদের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।ভুক্তভোগী শরিফুল ইসলাম বলেন, হেমায়েত মোল্যা আমাকে নানা আশ্বাস দিয়ে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সে আমাকে তার ভাই সাজ্জাদের কাছে হস্তান্তর করে। সাজ্জাদ আমাকে ১৫ থেকে ২০ দিন আটকে রেখে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের ফলে আমি প্রায় দেড় মাস অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিলাম। পরে আমাকে সেখানকার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। এর আগে আমাকে একটি স্থানে জিম্মি করে রেখে আমার কাছে থাকা নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে আমার কাছ থেকে প্রায় ১৮ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আমার দুই ভাইয়ের কাছ থেকেও টাকা আদায় করা হয়েছে। আমি আমার কষ্টার্জিত টাকা ফেরত চাই এবং হেমায়েত মোল্যার সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর