1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লার বুড়িচংয়ে কলেজছাত্র নিখোঁজ, থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে কলেজছাত্র নিখোঁজ, থানায় অভিযোগ

বুড়িচং প্রতিনিধি।। 
কুমিল্লার বুড়িচং উপজেলায় জাহিদুল ইসলাম আখন্দ (২১) নামে এক কলেজছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মা পারুল আক্তার বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ জাহিদুল ইসলাম আখন্দ বুড়িচং থানাধীন আব্দুল মতিন খসরু ডিগ্রী কলেজের শিক্ষার্থী। গত ২৩ জুন ২০২৬ তারিখ সকাল প্রায় ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বিকাল গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কলেজসহ আশেপাশের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে আলোচনা শেষে অবশেষে থানায় অভিযোগ দায়ের করা হয়।নিখোঁজের ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জাহিদুল ইসলাম আখন্দের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর