বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় জাহিদুল ইসলাম আখন্দ (২১) নামে এক কলেজছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মা পারুল আক্তার বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ জাহিদুল ইসলাম আখন্দ বুড়িচং থানাধীন আব্দুল মতিন খসরু ডিগ্রী কলেজের শিক্ষার্থী। গত ২৩ জুন ২০২৬ তারিখ সকাল প্রায় ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
বিকাল গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কলেজসহ আশেপাশের সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে আলোচনা শেষে অবশেষে থানায় অভিযোগ দায়ের করা হয়।নিখোঁজের ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জাহিদুল ইসলাম আখন্দের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679