1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাষার অধিকার, শিক্ষার আলো ও নৈতিক আদর্শের প্রতীক লায়লা নূর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল। দাউদকান্দিতে কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম মাহিদ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭ তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে ৬ জনসহ আটক-৭!! কুমিল্লা পাসপোর্ট অফিসের ডিডি জামালের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তদবিরের অভিযোগ!! নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,অতঃপর আটক স্বামী দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা! দেবীদ্বারে ভ্রাম‍্যমান আদালতের অভিযান: ৪ টি ড্রেজার ও এক হাজার ফুট পাইপ বিনস্ট

বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কুমিল্লায় ইপিজেডের সম্প্রসারণ করতে হবে – এমপি মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
Oplus_131072

বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কুমিল্লায় ইপিজেডের সম্প্রসারণ করতে হবে – এমপি মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ দিন দিন বাড়ছে। এতে ইপিজেডের সম্প্রসারণ এখন জরুরি। বর্তমান ইপিজেড এর দক্ষিণাংশে অনেক জমি রয়েছে চাইলে এটার সম্প্রসারণ দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সম্প্রসারণ সম্ভব। এছাড়াও গোমতী নদীর উত্তরে আলাদা ইপিজেড করা যেতে পারে।শনিবার (০৬ জুন) সকাল ১১ টায় কুমিল্লা ইপিজেডের সম্মেলন কক্ষে বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কুমিল্লা ইপিজেড বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এখানে প্রচুর বৈদিশিক বিনিয়োগ হচ্ছে এবং লক্ষ্যমাত্রার চাইতে অধিক পণ্য রপ্তানি হচ্ছে বলে আমি জেনেছি। সেজন্য ইপিজেড অথরিটিকে ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ইপিজেড এর বিষাক্ত রাসায়নিক বর্জ্য সিটি কর্পোরেশনের প্রাকৃতিক খালে মিশে জীববৈচিত্রের পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বর্জ্য খালে মিশে দক্ষিণের বিস্তীর্ণ জনভূমিকে বিষাক্ত করে ফেলছে। এতে ফসলের ক্ষতি করছে। কৃষকরা দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্থ ৩ হাজারের অধিক কৃষককে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট নির্দেশ দিলেও তা দেয়া হচ্ছে না। কিছুদিন আগে বন ও পরিবেশ মন্ত্রী ক্ষতিপূরণ দেয়া আশ্বাস দিয়েছেন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, অনতিবিলম্বে ইপিজেডের রাসায়নিক বর্জ্য শোধনাগারে পরিশোধন করে তারপর প্রাকৃতিক কালে ছাড়তে হবে। অন্যথায় বিষাক্ত রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ফেলে জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সাধারণ কৃষকদের বাঁচাতে এ সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।কুমিল্লা বিমানবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর চালু হলে বিদেশী ক্রেতারা সহজে কুমিল্লা ইপিজেডে আসা যাওয়া করতে পারবে, আরও বিনিয়োগ বাড়বে। এজন্য বিমানবন্দর চালুর প্রয়োজনীয়তা অপরিসীম।বেপজার নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক কমার্শিয়াল হাসানুজ্জামান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (আইআর) ফেরদৌস, নির্বাহী প্রকৌশলি (বিদ্যুৎ) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (৫ম গ্রেড) সফিকুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসেন, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, হারুনর রশীদ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, যুবদল নেতা হুমায়ুন কবিরসহ বেপজার কর্মকর্তা কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর