1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

বাস চলাচল নিয়ে বিরোধ: ঈদযাত্রায় চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬

বাস চলাচল নিয়ে বিরোধ: ঈদযাত্রায় চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ

হবিগঞ্জ প্রতিনিধি।।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজার হয়ে চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে।এর জেরে শনিবার (২৩ মে) সকাল থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ও কামাইছড়া এলাকায় পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা এবং ঢাকা থেকে মৌলভীবাজারগামী বিভিন্ন দূরপাল্লার বাস ফিরিয়ে দেন। এতে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে হানিফ, শ্যামলীসহ বিভিন্ন দূরপাল্লার বাস চলাচলে বাধা দেন। ফলে অনেক যাত্রী মাঝপথে নেমে বিকল্প পরিবহনে গন্তব্যে যেতে বাধ্য হন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের পক্ষে শ্রমিক নেতা ছায়েদ চৌধুরী জানান, সম্প্রতি মৌলভীবাজারে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে বিভাগীয় কমিশনার বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে এখনো মৌলভীবাজারের উপর দিয়ে হবিগঞ্জের বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে মৌলভীবাজারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বাস হবিগঞ্জ হয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানান তিনি।হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী অভিযোগ করে বলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের লোকজন বিরতিহীন বাস চলাচলে বাধা দিয়ে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তবে প্রশাসনের সিদ্ধান্তের প্রতি হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন তিনি।এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা মিরপুর ও কামাইছড়া এলাকা থেকে অতিরিক্ত ভাড়ায় সিএনজি অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে যাত্রীদের অতিরিক্ত ব্যয়।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর