1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

​কুমিল্লায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত,আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
Oplus_131072

​কুমিল্লায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত,আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণ

​নিজস্ব প্রতিবেদক।।
​”অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু: রেজা হাসান। তিনি তার বক্তব্যে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
​”অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএ্যাবিলিটি (এনডিডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানসিক উন্নয়ন ও একটি সমৃদ্ধ জীবন গঠনের পথকে প্রশস্ত করতে পারে।” উক্ত ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।নুরুল ইসলাম পাটুয়ারী, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর।​এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, অটিজম বিশেষজ্ঞ, শিক্ষার্থী এবং অভিভাবকরা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা অটিজম বিষয়ে সামাজিক ট্যাবু ভেঙে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।আলোচনা সভা শেষে জেলা প্রশাসক বিশেষ চাহিদা সম্পন্ন ১২ জন শিশুর মাঝে হুইলচেয়ার এবং একজনকে শ্রবণ সহায়ক যন্ত্র (হেয়ার মেশিন) বিতরণ করেন। উপকারভোগী পরিবারগুলো সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর