1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরুড়ায় কিশোর গ্যাং ঘরে ঢুকে যুবককে কু/পি/য়ে জ/খ/ম! ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বরুড়ায় কিশোর গ্যাং ঘরে ঢুকে যুবককে কু/পি/য়ে জ/খ/ম! ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

বরুড়া প্রতিনিধি কুমিল্লা।। 
কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত যুবক রাকিব হোসেন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
​নিহত রাকিব হোসেন দেওড়া গ্রামের মিয়া বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে (শুক্রবার) একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাকিবের নিজ ঘরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রাকিবকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জ/খ/ম করে ফেলে রেখে যায়। হামলার পর গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল রাতে তিনি ইন্তেকাল করেন। রাকিবের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর