1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

লিফটে সারিতে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী, শৃঙ্খলা মানার আহ্বান!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

লিফটে সারিতে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী, শৃঙ্খলা মানার আহ্বান!

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে প্রবেশের সময় লিফটে উঠতে অন্যদের মতোই নিয়ম মেনে সারিতে দাঁড়ান। মন্ত্রীর এই সাধারণ কিন্তু ব্যতিক্রমী আচরণ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক বার্তা সৃষ্টি করে। মন্ত্রণালয়ে প্রবেশের আগে মন্ত্রী বলেন, “আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”তিনি আরও বলেন, সরকারি দপ্তরে কর্মরত সবার জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যেমন কর্মপরিবেশ সুশৃঙ্খল হয়, তেমনি জনসেবার মানও বৃদ্ধি পায়। মন্ত্রীর এই আচরণ ও বক্তব্য সরকারি দপ্তরে শৃঙ্খলা, সমতা ও দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নীতি ও আচরণগত পরিবর্তন উপর থেকে শুরু হলে তা দ্রুতই সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর