কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে প্রবেশের সময় লিফটে উঠতে অন্যদের মতোই নিয়ম মেনে সারিতে দাঁড়ান। মন্ত্রীর এই সাধারণ কিন্তু ব্যতিক্রমী আচরণ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক বার্তা সৃষ্টি করে। মন্ত্রণালয়ে প্রবেশের আগে মন্ত্রী বলেন, “আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য।
শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”তিনি আরও বলেন, সরকারি দপ্তরে কর্মরত সবার জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যেমন কর্মপরিবেশ সুশৃঙ্খল হয়, তেমনি জনসেবার মানও বৃদ্ধি পায়।
মন্ত্রীর এই আচরণ ও বক্তব্য সরকারি দপ্তরে শৃঙ্খলা, সমতা ও দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নীতি ও আচরণগত পরিবর্তন উপর থেকে শুরু হলে তা দ্রুতই সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679