1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার - কুমিল্লার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন? প্রাথমিকে বিনামূল্যে ২ লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ০৮ জন গ্রেফতার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার চান্দিনায় লরিচাপায় প্রাণ হারিয়েছে ইবনে তাইম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র! কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মোঃ শওকত আলী মহোদয়। কুমিল্লা: অরক্ষিত ১১৬ লেভেল ক্রসিং, পাঁচ বছরে ঝরল ৩৫৫ প্রাণ কুমিল্লার মহাসড়কে ঝরল স্কুলছাত্রসহ ৬ জনের প্রাণ! কুমিল্লা দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

সিনিয়র রিপোর্টার জুয়েল খন্দকার।। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছেন পুলিশ। পুলিশ জানায়, গত ৩১ মার্চ ২০২৬ইং তারিখ রাত আনুমানিক ১১:০৫ মিনিটের সময়, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায়। এ সময় মৃত মোঃ আবদুল মতিন মাস্টারের “বাইতুত তাকওয়া” নামীয় ভবনের ২য় তলার ভাড়াটিয়া সুমন সাহা (৪৬)-কে গ্রেফতার করা হয়। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তার বসতঘরে তল্লাশি চালায়।

তল্লাশীকালে তার শয়নকক্ষ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—
২৫ বোতল Royal Green Whisky (750 ml)
১১ বোতল Royal Stag Whisky (750 ml)
১৮ বোতল Royal Stag Whisky (375 ml)
পরে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করেন এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন সাহা স্বীকার করে, সে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে মজুদ রেখেছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর