1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর দায়িত্বে সহমর্মিতার হাত বাড়াল পুলিশ সুপার!!  কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!!

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ০৮ জন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ০৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের আধুনিক ও যুগোপযোগী দিক-নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ০৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের উল্লেখযোগ্য সাফল্যসমূহ: অস্ত্র উদ্ধার (হোমনা থানা): হোমনা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তলসহ ০১ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মনির হোসেন (৩৮)।সে হোমনা থানার দুর্গাপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।মাদক উদ্ধার (জেলা গোয়েন্দা শাখা – ডিবি): জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক অভিযানে ৭,৭৫০ পিস ইয়াবা এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।মাদক উদ্ধার (কোতয়ালী মডেল থানা): কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশ সুপারের বক্তব্য: কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম জানান, জেলার প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের দৌরাত্ম্য নিরসন, ডাকাতি ও চুরি রোধসহ সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম নির্মূলে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর