1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন? - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

কুমিল্লা চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন?

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুমিল্লা চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন?

কুমিল্লার খবর অনলাইন ডেস্ক।।
চান্দিনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে হ্যান্ডকাপ পরিয়ে আটক করার ঘটনা স্পষ্টভাবেই ক্ষমতার প্রদর্শন ও প্রশ্নবিদ্ধ আচরণ। সংবিধানের ৩৯ অনুচ্ছেদ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক। হ্যাঁ,কেউ যদি সরকারি কাজে বাধা দেন, তাহলে দণ্ডবিধির ধারা ১৮৬ প্রযোজ্য হতে পারে। আর আক্রমণ বা বলপ্রয়োগ করলে ধারা ৩৫৩। কিন্তু মূল প্রশ্ন,ভিডিও ধারণ কি অপরাধ?এমন কী পরিস্থিতি তৈরি হয়েছিল যে হ্যান্ডকাপ পরাতে হলো?ফৌজদারি কার্যবিধির ধারা ৪৬ অনুযায়ী গ্রেপ্তারের সময় অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা যাবে না। আর সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, হ্যান্ডকাপ ব্যবহার কেবল ব্যতিক্রমী ক্ষেত্র,যখন পালানোর ঝুঁকি বা সহিংসতার আশঙ্কা থাকে। তাহলে দুই সাংবাদিক কি এমন অপরাধী ছিলেন, যাদের হ্যান্ডকাপ পরানো জরুরি হয়ে পড়লো? আমাদের কথা স্পষ্ট,সাংবাদিকরা অপরাধী হলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। নির্দোষ হলে এই ঘটনার জন্য এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।ডিসি সাহেবের কাছে অনুরোধ ,এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করুন,কারণ,আইনের শাসন মানে ক্ষমতার অপব্যবহার নয়; ন্যায্যতা ও জবাবদিহিই তার মূল ভিত্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর