1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা

সিনিয়র রিপোর্টার, জুয়েল খন্দকার।।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পশ্চিম পাশে ছোটরা মোজার ডিসি রোড সংলগ্ন ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ৫৮ শতক জমি দখল করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। অভিযোগ রয়েছে, এই কাজটি কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের নির্দেশেই করা হচ্ছে।মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এমন সংবাদের ভিত্তিতে পৌর ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। এ সময় কারারক্ষীসহ কয়েকজনের একটি দল তাদের কাজে বাধা দেয় এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত জমিটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি, কুমিল্লা ডিসির অধিনে। নিয়ম বহির্ভূতভাবে জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র জেল সুপার হালিমা আক্তারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর