1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু

কুমিল্লার চান্দিনায় লরিচাপায় প্রাণ হারিয়েছে ইবনে তাইম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র!

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুমিল্লার চান্দিনায় লরিচাপায় প্রাণ হারিয়েছে ইবনে তাইম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র!

চান্দিনা প্রতিনিধি কুমিল্লা।।
আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহততাইম চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কোচিং শেষ করে বাড়ি ফিরছিল তাইম। মহাসড়কের কাঠেরপুল অংশের ইউটার্ন দিয়ে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরি তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক লরিটিকে আটকে ফেলে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, লরিচাপায় স্কুলছাত্র নিহতের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর লরিটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কিশোর শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর