1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে সড়কে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৫ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার চান্দিনা ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, নামজারিতে দালাল নির্ভরতা—জনদুর্ভোগ চরমে হামের প্রকোপ ঠেকাতে জরুরি টিকাদান শুরু ৫ এপ্রিল! কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী কুমিল্লা চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন? প্রাথমিকে বিনামূল্যে ২ লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ০৮ জন গ্রেফতার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার চান্দিনায় লরিচাপায় প্রাণ হারিয়েছে ইবনে তাইম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র! কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মোঃ শওকত আলী মহোদয়।

বুড়িচংয়ে সড়কে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৫

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বুড়িচংয়ে সড়কে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৫

ইকবাল হোসেন সুমন।।

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজনসহ মোট ছয়জন আহত হয়েছেন।মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে দেবপুর এলাকার নুরজাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন।পুলিশ ও নিহতের ছেলে রাকিবুল ইসলাম নাহিদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে দেবিদ্বারগামী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন কবির মারা যান।নিহত হুমায়ুন কবির দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।আহতদের মধ্যে রয়েছেন—নিহতের স্ত্রী মাকসুদা বেগম (৪৫), ছেলে রাকিবুল ইসলাম নাহিদ (২৫), আজিমুল ইসলাম (৩০), লাভনী আক্তার (২২), আসিকুল ইসলাম (৩৫) এবং সিএনজি চালক আতিকুল ইসলাম। তাদের কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে হেলপার রাহিম (১৪)কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চালকের পরিবর্তে হেলপারই পিকআপটি চালাচ্ছিল এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটে।ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ আব্দুল মমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি যানবাহন উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর