1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

হামের প্রকোপ ঠেকাতে জরুরি টিকাদান শুরু ৫ এপ্রিল!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

হামের প্রকোপ ঠেকাতে জরুরি টিকাদান শুরু ৫ এপ্রিল!

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
বাংলাদেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের সকল ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যেই টিকা সরবরাহ নিশ্চিত করা হবে। রবিবার সকাল থেকেই জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু হবে। সরকার ইতোমধ্যে ৯০ লাখ ডোজ হামের টিকা সংগ্রহ করেছে বলে জানান তিনি। এছাড়া ইউনিসেফ থেকে আরও ১৯ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর