1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি - কৃষি মন্ত্রী - কুমিল্লার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী কুমিল্লা চান্দিনায় সাংবাদিকের হাতে হ্যান্ডকাপ কেন? প্রাথমিকে বিনামূল্যে ২ লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ০৮ জন গ্রেফতার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লার চান্দিনায় লরিচাপায় প্রাণ হারিয়েছে ইবনে তাইম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র! কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসান মোঃ শওকত আলী মহোদয়। কুমিল্লা: অরক্ষিত ১১৬ লেভেল ক্রসিং, পাঁচ বছরে ঝরল ৩৫৫ প্রাণ কুমিল্লার মহাসড়কে ঝরল স্কুলছাত্রসহ ৬ জনের প্রাণ!

কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি – কৃষি মন্ত্রী

স্টাফ রিপোর্টার।।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন কৃষককে সমাজের সর্বোচ্চ মর্যাদায় আসীন করতে সরকার বদ্ধ পরিকর। কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি।মন্ত্রী আজ সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ে সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দেশের ৭০ শতাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষক কার্ডের মাধ্যমে সকল কৃষক একটি নিয়মের মধ্যে আসবেন যার মাধ্যমে কৃষি খাত সুশৃঙ্খল হবে।মন্ত্রী বলেন, এখন আমরা বিভিন্ন ফসল, খাদ্যশস্য, মৌসুমী শাক সবজি ও ফলমূল নষ্ট হতে দেখি, আমাদের চাহিদা ও উৎপাদনের কোন সামঞ্জস্য নেই। কৃষক কার্ডের মাধ্যমে এসব সমস্যা দূর হবে। সকল কৃষকের জমির পরিমাণ, মাটির স্বাস্থ্য অম্লতা, ফসলের চাহিদা ও উৎপাদনের ডাটাবেজ থাকবে। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন।মন্ত্রী দেশের ১১ টি উপজেলার ১১ টি ব্লকে কৃষক কার্ডের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানের একটি আলাদা গুরুত্ব থাকবে। কৃষক ও মেহেনতি মানুষের জন্য এ দিনটি গুরুত্বপূর্ণ। সকলে মিলে অনুষ্ঠান সফল করার জন্য প্রতিমন্ত্রী আহবান জানান।সভায় মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর