1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! - কুমিল্লার খবর
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ কুমিল্লা চৌদ্দগ্রামে ইয়াবা ও বিদেশি মদ সহ চিহিৃত মাদক কারবারি আটক আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন

কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত!

চান্দিনা প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নে ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের হাতে পৌঁছানো চালের বস্তা খুলে দেখা যায়, চালগুলো পঁচে গেছে এবং পোকায় জর্জরিত। গত সপ্তাহে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে বাতাঘাসী ইউনিয়নের ১শ জন কার্ডধারীর জন্য ৩ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুর রহমান সেই চাল বিতরণ করেন। কিন্তু অন্তত ১৬ জন সুবিধাভোগী বাড়িতে গিয়ে চাল খুলে দেখেন, পুরো চাল পঁচা ও পোকার আক্রমণে অখাদ্য হয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে ইউনিয়ন অফিসে চাল ফেরত নিয়ে আসেন। চেয়ারম্যান সাদেকুর রহমান জানান, “আমি নিজে বস্তা খুলে দেখি চালগুলো কালচে হলুদ হয়ে গেছে এবং পোকার ভিড়ে ভরা। সঙ্গে সঙ্গে উপজেলা খাদ্য কর্মকর্তাদের জানাই।” ইউনিয়ন পরিষদের সদস্যরা অভিযোগ করেন, খাদ্যগুদামে নষ্ট চাল থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অসাধু ব্যক্তিদের যোগসাজশে এমন ঘটনা ঘটতে পারে। উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাইমুল করিম টিটু দাবি করেন, “৭নং গুদামের ছাদ চুইয়ে পানি পড়ে কয়েকটি বস্তা নষ্ট হয়েছিল। শ্রমিকরা খেয়াল করেনি।” তবে সরেজমিনে দেখা যায়, সেই অংশে কোনো চালের বস্তা নেই এবং দীর্ঘ ছয় মাসে বৃষ্টি হয়নি। স্থানীয়রা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর