1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ, গোমতীর তীরে সশস্ত্র মহড়া! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তনু হত্যা: সাবেক সেনা হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ! রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড।। ছেলে মেহেদী হাসান খালাস স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন

কুমিল্লায় ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ, গোমতীর তীরে সশস্ত্র মহড়া!

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬

কুমিল্লায় ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ, গোমতীর তীরে সশস্ত্র মহড়া!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে ‘ক্রাইম সেটাপ’ নামে একটি নতুন কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গ্যাংটির সদস্যরা গোমতী নদীর তীরবর্তী এলাকায় সশস্ত্র মহড়া চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১ মে) বিকেলে ভাটপাড়া,ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড পর্যন্ত বিস্তৃত এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোরের একটি সংঘবদ্ধ দল বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রসহ মহড়া দেয়। তাদের হাতে রামদা, চাপাতি ও লাঠিসোটা দেখা যায়। এ সময় গ্যাংটির সদস্যরা সড়কে প্রকাশ্যে দাপট দেখায়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পরিস্থিতির কারণে অনেকেই নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করতে বাধ্য হন। এলাকাবাসীর দাবি, এ ধরনের কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়। এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, গ্যাংটির অনেক সদস্য স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী হতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর