1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের উপর হামলা—হাসপাতালে ৩ - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের উপর হামলা—হাসপাতালে ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের উপর হামলা—হাসপাতালে ৩

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলার উত্তর খোসবাস অলিতলা গ্রামে জমির বিরোধ কে কেন্দ্র করে অসহায় জামাল হোসেন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামাল হোসেন (৫৫) তার স্ত্রী মাফিয়া বেগম (৪০) মেয়ে সানজিদা আখিঁসহ (২১) পরিবারের তিনসদস্য। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চিকিৎসারা জানায়, জামাল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল এ প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামাল হোসেন তার পরিবার নিয়ে অলিতলা গ্রামে নিজ জায়গায় বসবাস করে আসছিল। সম্প্রতি একই এলাকার বজলুর রহমানের ছেলে ফরিদ উদ্দিন প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে সোমবার দুপুরে ফরিদসহ তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে ওই অসহায় পরিবারের উপরে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন জামাল হোসেনসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রভাবশালী এই ফরিদসহ ও তার পরিবারের লোকজন জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করছে এবং এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে বরুড়া থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর