1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
Oplus_131072

কুমিল্লা বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান। তিনি জানান, মাদক সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), কুমিল্লা কোতোয়ালি থানার শাসনগাছা এলাকার রউফ মিয়ার ছেলে মোহাম্মদ রনি (২৫), বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার মো. শিশু মিয়ার ছেলে মারুফ আলম (৩৬) এবং চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ফজর আলীর ছেলে আব্দুর রহমান (২২)।আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর