1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সবাই মিলে কুমিল্লার উন্নয়নে পাশে দাঁড়ালে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই প্রত্যয় নিয়েই কাজ করা হবে।পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সমিতি ঢাকার উদ্যোগে শনিবার বিকালে রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে কুমিল্লা এগিয়ে যাবে, ইনশাআল্লাহ—এমন বিশ্বাস তাঁর রয়েছে। তিনি উল্লেখ করেন, কুমিল্লাকে বিভাগ করার দাবিতে একসময় আন্দোলন করা হয়েছে এবং সেই স্বপ্ন এখনও তাঁর অন্তরে লালিত রয়েছে।মন্ত্রী আরও বলেন, আজকের অনুষ্ঠানে শুধু তিনি নন—সচিব পর্যায়ের বহু কর্মকর্তা, অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং অসংখ্য গুণীজন উপস্থিত রয়েছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মন্ত্রী বলেন, কখনও ভাবেননি তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হবে। যখন জানতে পারেন যে তাঁকে শপথ নিতে হবে, তখন তিনি বলেছিলেন—”মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি নিশ্চিত হতে চান, যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেখানে যেন জনগণের কল্যাণে বাস্তব ভূমিকা রাখার সুযোগ থাকে। জনগণের কল্যাণে কাজ করার সুযোগ থাকলেই কেবল তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন।” তিনি আরও বলেন, সবার দোয়া ও সমর্থনে আজ অত্যন্ত পছন্দের একটি সেক্টরে তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তিনি যেন সৎ ও হক-হালাল পথে দায়িত্ব পালন করতে পারেন এবং তাঁর বাবার সম্মান, নিজের সম্মান ও সর্বোপরি কুমিল্লাবাসীর সম্মান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন—সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কুমিল্লার উন্নয়ন ও বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ। সভাপতিত্ব করেন কুমিল্লা সমিতির সভাপতি সিনিয়র সচিব এ বি এম শাহজাহান। দোয়া ও ইফতার মাহফিলে কুমিল্লা সমিতি ঢাকার সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর