1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ!

নিজস্ব সংবাদদাতা।।
দীর্ঘ নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয় এবং প্রায় দেড় বছর কার্যক্রম স্থগিত থাকার পর দলটির নেতাকর্মীরা প্রতীকী কর্মসূচি ও কার্যালয় পুনরায় খোলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ে। কেন্দ্রীয় নেতারা ভারতে আশ্রয় নেন এবং সারা দেশে দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ২০২৫ সালের ১০ মে প্রশাসন দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দলের সভাপতি শেখ হাসিনাসহ একাধিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। জামিন পেয়েছেন কয়েকজন সাবেক এমপি ও ছাত্রলীগ নেতা। ইতিমধ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ধানমণ্ডির ৩২ নম্বর কার্যালয়সহ সারা দেশে এক ডজনের বেশি জেলা ও উপজেলায় কার্যালয় খুলে পতাকা উত্তোলন, দোয়া-মোনাজাত ও স্লোগান দেওয়া হয়েছে। ময়মনসিংহ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, শরীয়তপুর, বগুড়া, খুলনা, রাজবাড়ী, চট্টগ্রাম, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, বরিশাল ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় স্বল্পসময়ের কর্মসূচি পালন করা হয়েছে। কোথাও তালা ভেঙে প্রবেশ, কোথাও ব্যানার টাঙানো, আবার কোথাও দ্রুত সরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোথাও প্রশাসন গিয়ে কাউকে না পেয়ে ফিরে এসেছে, আবার কোথাও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। কয়েকটি কার্যালয় পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ এখন বড় কর্মসূচির বদলে ছোট ছোট প্রতীকী কর্মসূচির মাধ্যমে সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। একই সঙ্গে তারা বিএনপির প্রতিক্রিয়া কতটা কঠোর বা সহনশীল হয় তা পর্যবেক্ষণ করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। বিষয়টি আইনগতভাবে দেখা হবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে স্থিতিশীলতা আনা কঠিন। তবে দ্রুত সুযোগ দিলে তা বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর