1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
Oplus_131072

বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।রাতভর খাড়াতাইয়া নতুন বাজার, ইছাপুরা, ভরাসার বাজার, পয়াত, ফকির বাজার, কালিকাপুর, বাকশীমূল ও থানা রোডসহ একাধিক স্পটে অভিযান চালানো হয়।অভিযান চলাকালে মাটি কাটার সাথে সংশ্লিষ্টদের তথ্য সরবরাহকারী সন্দেহে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জরিমানাকৃত ব্যক্তির নাম রুবেল রানা (৩১)। তিনি বাকশীমূল গ্রামের বাসিন্দা এবং তার পিতা মৃত আবুল হাসেম।এছাড়া ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনার সময় মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে থাকা একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয় এবং যন্ত্রটি বিকল করে দেওয়া হয়।এ বিষয়ে ইউএনও তানভীর হোসেন বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর