1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ - কুমিল্লার খবর
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বরুড়ায় কিশোর গ্যাং ঘরে ঢুকে যুবককে কু/পি/য়ে জ/খ/ম! ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু পুরো অঙ্গে ক্ষত, মলম লাগাবে কত? কুমিল্লা নগরবাসী সফলতা পাবে কবে? কুমিল্লায় গরুর মলমূত্র নিয়ে সংঘর্ষে নিহত ১ কুমিল্লার বরুড়ায় জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের উপর হামলা—হাসপাতালে ৩ চান্দিনার ঘুরগার বিল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ চৌদ্দগ্রামে দুই হত্যার বিচারের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, থানা ঘেরাও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত মহিলা আসনে এমপি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত। কুমিল্লায় ‘ক্রাইম সেটাপ’ নামে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ, গোমতীর তীরে সশস্ত্র মহড়া! কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী আমিন উর রশিদ

‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’

স্টাফ রিপোর্টার।।

আফরা ইবনাত খান ইকরাকে আত্মহত্যা করতে তার স্বামী ট্রিগারড করেননি বলে জানিয়েছেন জাহের আলভী। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেতা ও ইকরার স্বামী আলভী।জনমনে তৈরি হওয়া নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহের আলভী ভিডিও বার্তায় বলেন, ‘ইকরা ট্রিগারড হয়েছে তবে আমার কারণে না। আমার কিছু ভাই ব্রাদারের কারণে যারা ওর আর আমার দুজনেরই কমন সার্কেল।ওরা ডে বাই ডে ট্রিগার করে ইকরাকে এই জায়গায় নিয়ে আসছে। আমি ইকরাকে আত্মহত্যা করতে ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে।’ইকরার সঙ্গে তার সম্পর্কটা শুরু থেকেই টক্সিক ছিল বলে উল্লেখ করে আলভী বলেন, ‘ইকরা আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, যার কারণে আমাদের সম্পর্কটা শুরু থেকেই টক্সিক ছিল। অনেক আগে থেকেই, তিথির সঙ্গে পরিচয় হওয়ারও আগে থেকে।ইকরা অনেক আগে থেকেই আমার কাছে ডিভোর্স চাইত, কিন্তু আমি এটা চাইনি।’প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকরা। ময়নাতদন্ত শেষে রবিবার ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর