1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা!

“সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়ার অঙ্গীকার স্বাস্থ্য মন্ত্রীর”

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

“সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়ার অঙ্গীকার স্বাস্থ্য মন্ত্রীর”

নিজস্ব প্রতিনিধি,কুমিল্লার খবর।।

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে—এমন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের রয়েছে। শুক্রবার (২০.০২.২০২৬ ইং) দুপুরে মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বাস্থ্য মন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, বিদ্বেষ ভুলে গিয়ে এবং রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চাই।তিনি আরও জানান, নরসিংদীসহ দেশের যেখানে প্রয়োজন সেখানে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছাও তিনি ব্যক্ত করেন। স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শুক্রবার সকালে তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এসময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।এসময় তিনি স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, হাসপাতালগুলোর অবকাঠামো সম্প্রসারণ এবং চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর