1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সনাতনীদের বার্ষিক মহোৎসবে শুভেচ্ছা জানালেন মনিরুল হক চৌধুরী। - কুমিল্লার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হবে…প্রধানমন্ত্রী তারেক রহমান  শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ড. শাহ্ মোঃ সেলিম এর শ্রদ্ধাজ্ঞাপন ও আহবান : কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল! কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কুমিল্লায় কৃষকদের ক্ষতিপূরণে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশ মন্ত্রীর মোস্তাক মিয়ার বক্তব্যের জবাবে হাসনাত আবদুল্লাহ – এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, এডিপি প্রকল্পের বরাদ্দ চৌদ্দগ্রামের বিএনপির কিছু নেতার চাইতে প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি –ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু! বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফি এর ইতিহাস! কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যায় প্রধান আসামি আটক র‍্যাবের জালে! 

সনাতনীদের বার্ষিক মহোৎসবে শুভেচ্ছা জানালেন মনিরুল হক চৌধুরী।

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

সনাতনীদের বার্ষিক মহোৎসবে শুভেচ্ছা জানালেন মনিরুল হক চৌধুরী।

স্টাফ রিপোর্টার।

সনাতন ধর্মালম্বীদের বার্ষিক ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেছেন কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আমড়াতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানাশুয়া লক্ষী নারায়ণ মন্দিরে আয়োজিত বার্ষিক মহোৎসব অনুষ্ঠান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মন্দিরে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠান পরিদর্শনকালে মনিরুল হক চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হেনা আলাউদ্দিন, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, বানাশুয়া লক্ষী নারায়ণ মন্দির কমিটির সভাপতি তরুণ ভৌমিকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।ম হোৎসবে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। ধানের শীষের পক্ষ থেকে আমি আপনাদের এই ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নিতে এসেছি। আমি বিশ্বাস করি মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তায়। কোনো বিভেদ নয় আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো।তিনি আরও বলেন,আপনাদের যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। যখন যেটা প্রয়োজন হয়, নির্দ্বিধায় বলবেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।এ সময় তিনি দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন,দল আমাকে মনোনীত করে যে সম্মান দিয়েছে, তা আমি জনগণের সেবা দিয়েই ফিরিয়ে দিতে চাই। আপনারা যদি আমাকে একটি ভোট দিয়ে সুযোগ দেন, তাহলে এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে পারবো।অনুষ্ঠান শুরুতে মন্দির কমিটির পক্ষ থেকে মনিরুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর