1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৬টি নতুন স্যাটেলাইট টিম চালু

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৬টি নতুন স্যাটেলাইট টিম চালু

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে নতুন করে ৬টি স্যাটেলাইট টিম চালু করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়র পদমর্যাদা) জনাব মোঃ শাহ আলম আনুষ্ঠানিকভাবে এসব স্যাটেলাইট টিমের উদ্বোধন করেন।
নতুন চালু হওয়া স্যাটেলাইট টিমগুলোর মাধ্যমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান, সাধারণ রোগের চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এসব টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় প্রশাসক জনাব মোঃ শাহ আলম বলেন, নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। নতুন স্যাটেলাইট টিম চালুর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী আরও সহজে স্বাস্থ্যসেবা পাবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ জানায়, পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর