1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

কুমিল্লায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
কুমিল্লায় সৎ সঙ্গের প্রাণপুরুষ, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ জানুয়ারি) দুই দিনব্যাপী কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে এ মহোৎসবের আয়োজন করা হয়।মহোৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর গঙ্গা আহ্বান ও মাঙ্গলিক অধিবাস অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শুক্রবার সকালে সমবেত প্রার্থনা, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলা কীর্তন ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে মহাপ্রসাদ বিতরণ ও ধর্মসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি সম্পন্ন হয়। ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা হিমাইতপুর কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক তাপস বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলীপ পোদ্দার। সবশেষে উৎসবাঞ্জলী ও জয় রাধে কীর্তনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরের আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব সঞ্জিত দেবনাথসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং হাজারো ভক্ত-শ্রোতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর