1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বরুড়া-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী  জাকারিয়া তাহের সুমন'র নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে সূচনা।  - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন।

কুমিল্লা বরুড়া-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী  জাকারিয়া তাহের সুমন’র নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে সূচনা। 

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা বরুড়া-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী  জাকারিয়া তাহের সুমন’র নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে সূচনা। 

নিজস্ব প্রতিবেদক।। 

আজ ২৯ ডিসেম্বর ২০২৫, এক আবেগঘন পরিবেশে কুমিল্লা-৮ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জননেতা জাকারিয়া তাহের সুমন তার নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন। দিনের শুরুতে তিনি ‘আধুনিক বরুড়ার রূপকার’ ও সাবেক সফল সংসদ সদস্য, তাঁর প্রয়াত পিতা মরহুম এ কে এম আবু তাহের সাহেবের কবর জিয়ারত করেন। পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর আদর্শকে পাথেয় করে বরুড়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার শপথ নেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি কুমিল্লা জেলা নির্বাচনী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (ডিসি অফিস) উপস্থিত হয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র দাখিল শেষে এক প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন বলেন:”আমার শ্রদ্ধাভাজন পিতা মরহুম এ কে এম আবু তাহের বরুড়াবাসীকে নিয়ে যে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন, সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা এবং অবহেলিত এই জনপদকে উন্নয়নের রোল মডেলে সাজানো আমার মূল লক্ষ্য। আমি বরুড়ার আপামর জনসাধারণের দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও আধুনিক বরুড়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর