1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধা : রাজনীতিকে মেধাশূণ্য করেতেই হাদির উপর গুলি : বাংলাদেশ ন্যাপ‘ - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায়

শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধা : রাজনীতিকে মেধাশূণ্য করেতেই হাদির উপর গুলি : বাংলাদেশ ন্যাপ‘

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধা : রাজনীতিকে মেধাশূণ্য করেতেই হাদির উপর গুলি : বাংলাদেশ ন্যাপ‘

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

বাঙ্গালি জাতিকে মেধাশূণ্য করেতেই স্বাধীনতার উষালগ্নে দেশের শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিকসহ হাজারো বুদ্ধিজীবীকে হত্যা করেছে পরাজিত অপশক্তি ও সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী অপশক্তি। ঠিক তেমনইভাবে বাংলাদেশের রাজনীতিকে মেধাশূণ্য করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সেনানী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার লক্ষেই গুলি করা হয়েছে। এটি শুধুমাত্র একটি দুঘর্টনা নয়, এর পেছনের প্রকৃত রহস্য অত্যান্ত গভীর। যা সরকারকে খুজে বের করতে হবে’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শীর্ষ নেতৃদ্বয়।শনিবার (১৩ ডিসেম্বর) ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।শহীদ বুদ্ধিজীবীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, ‘দেশমাতৃকার স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গকারীদের অবদান কোনো দিন ¤øান হবে না। শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মানে আমাদের জাতীয় ঐকমত্য সৃষ্টি করা সময়ের দাবী।’নেতৃদ্বয় আরো বলেন, ‘ওসমান হাদির ওপর এই সশস্ত্র হামলা জুলাই অভুত্থান, গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। দেশের জন্য, গণতন্ত্রের জন্য দাড়িয়েছিল বলেই জুলাই অভ্যুত্থানের সাহসী সেনাদেরকে ১৪ ডিসেম্বরের মত দেশকে ব্যর্থ করার সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ বলেই প্রতিয়মান হচ্ছে। এই আক্রমণ নিঃসন্দেহে নির্বাচনি পরিবেশ বানচাল করে গণতন্ত্রকেই অকার্যকর করার নীলনকশা।’তারা বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৪ই ডিসেম্বর এক কালোঅধ্যায়। রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস চলবে না। বহুদলীয় গণতন্ত্রের জন্যেই স্বাধীনতার সংগ্রাম আর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ। সুতরাং স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনার ভিত্তিতেই শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্খিত জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের কোন বিকল্প নাই।’নেতৃদ্বয় হুশিয়ারী উচ্চারন করে বলেন, ‘কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাহলে খুব দেরি হবে না, জনগণ তাদের প্রত্যাখান করবে এবং রুখে দাড়াবে। জুলাইয়ে আমাদের সন্তানরা আত্মত্যাগ করেছে ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য নয়। দেশকে সংস্কার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া ও ফ্রাসীবাদের চির অবসানের লক্ষে। তারা গুলির মুখে বুক পেতে দিয়েছিল ও ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ ভিন্ন হতে পারে। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে দেশকে সঠিক পথের সন্ধ্যান দেয়ার জন্য।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর